দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দেবেন না শ্রেয়স আইয়ার। সাধারণ ক্রিকেটার হিসাবে খেলবেন আসন্ন টুর্নামেন্টে। এশিয়া কাপে দলে সুযোগ না পেয়ে অভিমানী শ্রেয়স আইয়ার!শ্রেয়স এশিয়া কাপে সুযোগ না পাওয়ায় বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছে। হতবাক হয়েছেন অনেকেই।
এশিয়া কাপের দলে ডাক পাবেন, এমনটাই আশা করেছিলেন শ্রেয়স। তাই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। একাধিক রিপোর্টে প্রকাশিত, ব্যক্তিগত কোচ প্রবীণ আমরের অধীনে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে ক্রিকেৎ ক্লাব অফ ইন্ডিয়ায় সাদা বলে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন তিনি।
দলীপ ট্রফির দল ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল। সেই দলের অধিনায়ক করা হয়েছে শার্দূল ঠাকুরকে। দলে ক্রিকেটার হিসাবে আছেন শ্রেয়স আইয়ার, সরফরাজ খানরা। কিন্তু পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শ্রেয়সের।
এই নিয়ে মুখ খুলেছেন নির্বাচকদের একজন। তিনি বলেন, ‘পশ্চিমাঞ্চলের নির্বাচক কমিটির সদস্যরা শ্রেয়সকে প্রস্তাব দিয়েছিলেন অধিনায়ক হওয়ার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এর পরে কমিটির চেয়ারম্যান ও মুম্বই ক্রিকেট দলের মুখ্য নির্বাচক সঞ্জয় পাতিল শার্দূলের সঙ্গে কথা বলেন। শার্দূল হাসিমুখে এই প্রস্তাব মেনে নেন।’
জানা গিয়েছে শ্রেয়স নিজে থেকেই অধিনায়কত্ব করতে চাননি। শ্রেয়স আশা করেছিলেন এশিয়া কাপে সুযোগ পাবেন। যে কারণে অধিনায়ক নন, শুধুমাত্র ক্রিকেটার হিসেবে খেলতে চেয়েছিলেন।
এশিয়া কাপের দল ঘোষণা হয় টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করেই। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নেয়। সূর্যকুমার যাদব দলের অধিনায়ক। শুভমান গিল দলের সহ অধিনায়ক। এবারের এশিয়া কাপ হবে টি–টোয়েন্টি ফরম্যাটে। ফলে এশিয়া কাপে সুযোগ না পাওয়ায় শ্রেয়সের টি২০ বিশ্বকাপেও দলে থাকার সম্ভাবনা ক্ষীণ।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে