Home » পুত্রের খেলায় বাবার ছায়া, দিল্লি লিগে ব্যাট হাতে ঝড় তুলছেন আর্যবীর

পুত্রের খেলায় বাবার ছায়া, দিল্লি লিগে ব্যাট হাতে ঝড় তুলছেন আর্যবীর

পিতা বীরেন্দ্র সেহবাগের মতোই ধামাকাদার ইনিংস খেলতে শুরু করেছেন পুত্র আর্যবীর। দিল্লি প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমে সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের বড় ছেলে, আর্যবীর সেহবাগ কিন্তু প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

যশ ধুল দলে জায়গা পাওয়া আর্যবীর শুরুতে কিছুটা ধীরস্থির হয়ে ব্যাটিং করছিলেন কিন্তু  পরে আগ্রাসী ব্যাটিং করেন। নবদীপ সাইনির এক ওভারে পরপর দুটি বাউন্ডারি মারেন, যার মধ্যে একটি ছিল ডিপ এক্সট্রা কভার দিয়ে, অপরটি এক্সট্রা কভার ও লং-অফের মাঝ দিয়ে।

আর্যর মন্তব্য, “শেষ খেলার পর জানতে পেরেছিলাম পরের ম্যাচ খেলব। আগের ম্যাচে আমি ক্যাচ নিয়েছিলাম। খেলার শেষ হওয়ার পর জন্টি (সিধু) ভাই আমাকে বলেছিলেন, পরের ম্যাচে আমি খেলব।ভালই লাগছিল। শুরুর কয়েকটা বল খেলার পর আত্মবিশ্বাস পেয়েছিলাম। কিন্তু বেশি ক্ষণ খেলতে পারলাম না। পরের ম্যাচে লম্বা ইনিংস খেলার চেষ্টা করব।”

এর আগে অনূর্ধ্ব ১৯ পর্যাতে রাজ্যস্তরে ক্রিকেট খেলেছে। সেখানে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানও করেছিলেন। তাঁকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, তাঁর ছোটভাই বেদান্ত সেহবাগ রয়েছে বি তালিকায়।

আর্যবীর আরও বলেছেন, “বাবা যা বলবে সেটা তো শুনতেই হবে। জানি আমরা দু’ভাই খেলতে নামলে সকলের নজর থাকে। কিন্তু সে সব নিয়ে বেশি ভাবি না। ব্যাট করতে নামলে রান ছাড়া অন্য কিছু মাথায় থেকে না। শুধু খেলার কথাই ভাবি।আমরা জানি আমাদের উপর নজর রাখা হচ্ছে। স্কাউটদের নজর আমাদের উপর। কিন্তু আমরা এটা নিয়ে খুব বেশি ভাবি না, বিশেষ করে যখন আমরা মাঠে আছি। আমরা কেবল খেলার উপর মনোযোগ দিই।”

About Post Author