সময় কলকাতা ডেস্কঃ উধাও হয়েছে শীত। ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে রাজ্যে। আজ পরিষ্কার আকাশ থাকলেও কাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে শহর কলকাতাও।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯° সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির সম্ভাবনা আজ নেই। সকালে ও রাতের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শুকনো আবহাওয়া বজায় থাকবে। তবে আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে।

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রাজ্যে ঢোকায় বেশ অনেকটাই বেশি থাকবে আপেক্ষিক আদ্রতার পরিমাণ। সাথে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।
অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ থেকেই বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা।


More Stories
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?