সময় কলকাতা ডেস্কঃ আজ চার পুরভোটের ফল ঘোষণা। শিলিগুড়ি, আসানসোল চন্দননগর ও বিধাননগর পুরসভার। আসানসোলের আসন সংখ্যা ১০৬ টি, চন্দননগরের আসন সংখ্যা ৩৩ টি, শিলিগুড়ির ৪৭ টি ও বিধাননগরের ৪১ টি আসন।চার পুরভোটের নির্বাচন ছিল গত ১২ তারিখ শনিবার। শিলিগুড়ির তারকা প্রার্থী গৌতম দেব। তিনি তাঁর আসন থেকে জিতবেন বলে আশাবাদী এমনটাই জানিয়েছেন।এদিকে শিলিগুড়িতে বিজেপি জিতবে বলে দাবি করেছেন শংকর ঘোষ।
পাশাপাশি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির দাবি আসানসোলের পুর নিগম এবার বিজেপির দখলেই থাকবে। অন্যদিকে বিধাননগর পুরভোটে তারকা প্রার্থী বিধান নগরের প্রাক্তন অতিরিক্ত মেয়র তাপস চট্টোপাধ্যায় জানিয়েছেন এবারও বিধাননগর পুরনিগম তৃণমূলের দখলেই থাকবে। চন্দননগর পুরনিগমও তৃণমূলের দখলে থাকবে বলে দাবি জেলা তৃণমূলের। পাশাপাশি বিজেপির দাবি চন্দননগর পুরনিগম তাদেরই দখলে থাকবে। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে চার পুরভোটের গণনা।
কড়া নিরাপত্তায় শুরু হয়েছে চার পুরভোটের গণনা


More Stories
বারাসাতে পুকুরে ভেসে উঠল দেহ, খুন নাকি আত্মহত্যা?
মাদক ও নেশা রুখতে বিশেষ তৎপরতা পুলিশের
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?