সময় কলকাতা: আবারও উত্তপ্ত বিশ্বভারতী ক্যাম্পাস । তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখাল বিশ্বভারতীর ছাত্র ছাত্রীরা।
তাদের দাবি, অবিলম্বে হোস্টেল খুলতে হবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচী বৃদ্ধি করতে হবে এবং অনলাইনে পরিয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না । এই তিন দফা দাবি নিয়েই অশান্ত বিশ্বভারতী ক্যাম্পাস।

বৃহস্পতিবার উপাচার্যের সামনে বলাকা গেট ঘিরে ছাত্ররা বিক্ষোভ দেখায়। বিশ্বভারতী ক্যাম্পাস জুড়ে বিশাল মিছিল করে পড়ুয়ারা। এদিন আরবি ভাষার স্নাতক ও স্নাতকোত্তর পঠন-পাঠন চালু করার দাবিতে ক্যাম্পাসের গেটের সামনে ধর্নায় বসে বোলপুরের বিভিন্ন মাদ্রাসা থেকে আসা পড়ুয়ারা।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি সোমবার আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের পঠন-পাঠন শুরু করার জন্য ভাষা বিভাগের গেটের কছে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এদিন পড়ুয়ারা জানায়, আগামী কয়েক দিনের মধ্যে আরবি ভাষা বিভাগ চালু না হলে তারা বড়সড় আন্দোলনে নামবেন। ঠিক তার তিনদিন পরেই পুনরায় আন্দোলনে নামলেন পড়ুয়ারা । সব মিলিয়ে বর্তমানে একপ্রকার সরগরম বিশ্বভারতী ক্যাম্পাস।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে