সময় কলকাতা ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের গেট আটকে বিক্ষোভ শ্রমিকদের । এদিন উৎপাদন বন্ধ করে মিলের গেটে বিক্ষোভ দেখান এই মিলের প্রায় ৪০০ শ্রমিক।
জানা গেছে , মূলত এই মিলের নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর অন্তর বেতন বৃদ্ধি করার এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও ২০১৭ সালের পর আজ পাঁচ বছর অতিক্রান্ত হলেও সেই এগ্রিমেন্ট এখন কার্যকর হয়নি । আর এই কারনেই বিক্ষোভ দেখান শ্রমিকরা । এই অল্প বেতনে তাঁরা কাজ করতে নারাজ ।

এদিন শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের এক শ্রমিক জানান, প্রতি তিন বছর অন্তর বেতন বৃদ্ধির কথা বলেছিলেন কর্তৃপক্ষ। সেই মতন এগ্রিমেন্টও করা হয় । কিন্তু ২০১৭ -র পর থেকে এই এগ্রিমেন্ট কোন ভাবেই কার্যকর হয়নি । এর ফলে কম বেতনে কাজ করতে হচ্ছে তাদের । তাই তাঁরা এই আন্দোলনে নেমেছেন । আগামী দিনে তাদের দাবি না মানা হলে তাঁরা আরও বড় আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের