Home » আসানসোলে মেয়র হিসাবে শপথ নিলেন বিধান উপাধ্যায়

আসানসোলে মেয়র হিসাবে শপথ নিলেন বিধান উপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক: ১০৮ পুরসভা নির্বাচনে আগেই আসানসোল পুরনিগমের দখল নিয়েছে তৃণমূল। শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আসানসোল রবীন্দ্র ভবনে শপথ নিলেন পুরনিগমের মেয়র ও চেয়ারম্যান। পাশাপাশি পুরনিগমের সমস্ত নব নির্বাচিত কাউন্সিলররাও এদিন শপথ নেন।জেলাশাসক এস অরুন প্রসাদ তাঁদের শপথবাক্য পাঠ করান।

এদিনের শপথ গ্রহনের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক,জেলাশাসক এস অরুন প্রসাদ,বিধায়ক হরে রাম সিং, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ভি সিবদাশন , দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় সহ আসানসোলের বিশিষ্ট ব্যাক্তিরা হাজির হন।

প্রসঙ্গত, আসানসোল পুরনিগমের ১০৬ টি আসনের মধ্যে সদ্য শেষ হওয়া নির্বাচনে ৯৬ টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হন। দলের নির্দেশে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় মেয়র নির্বাচিত হন।তাই নিয়ম মেনে এদিন তাঁর শপথ গ্রহনের অনুষ্ঠান হয়।মেয়র হিসাবে শপথ নেওয়ার পর বিধান উপাধ্যায় বলেন,রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে সেগুলো যাতে মানুষ পায় সেদিকে নজর রাখা।এছাড়া আমাদের মেনিফেষ্টতে যে গুলো আছে সেগুলো সবকিছু করা।

শুক্রবার আসানসোলের কাউন্সিলর ও মেয়ার ও চেয়ারম্যান পদের শপথকে ঘিরে জমে উঠেছিল শহর আসানসোলের প্রানকেন্দ্র বিএন আর মোড় সংলগ্ন এলাকা । শপথ গ্রহনের অনুষ্ঠানের পর মন্ত্রী মলয় ঘটক বলেন, মেয়র হিসেবে এক জনের নাম নমিনেশন হয়েছিল ।আর কেউ প্রতিদ্বন্দ্বী ছিলেন না।আজকে মেওয়ার ও চেয়ারম্যানের শপথ গ্রহণ হয়েছে ।আসানসোল প্রাক্তন সাংসদ তথা তৃনমুল নেতা বাবুল সুপ্রিয় বলেন, আসানসোলের মানুষের জন্য দিদির ৭৩ টি প্রকল্পের সুবিধা মানুষ পাবে।এই নতুন পথ চলার সঙ্গী হতেই আমি কলকাতা থেকে এসেছি।

 

About Post Author