সময় কলকাতা ডেস্কঃ ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পরেছে মালদার কুতুবপুর এলাকার এক পড়ুয়া। ইউক্রেনের খারকিভ ইউনিভার্সিটির ছাত্র বিবেক দে। মালদা থেকে ২১সালের এপ্রিলে সেখানে যায়। চলতি বছরের মার্চে আসার কথা।
ইউক্রেনের খারকিভ শহরে আটকে রয়েছে তারা। তার সাথে রয়েছে আরও বেশ কিছু ছাত্র। একটি ফ্ল্যাটে বর্তমানে আশ্রয় নিয়েছে তারা সাইরেন বাজিয়ে করে আশ্রয় নিতে বলা হয়েছে। ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করেছে তারা।মূল যুদ্ধক্ষেত্র ক্রিব শহর থেকে প্রায় ছয় ঘন্টা লাগে ওই শহর।বাবা বিশ্বনাথ দে ও মা দেবযানীতে চায় তাদের সন্তানকে যাতে ফিরিয়ে নিয়ে আসা হয় দেশে। পরিবারের সঙ্গে মাঝে মাঝে ভিডিও কলে কথা হচ্ছে। উদ্বেগে মালদায় পরিবার।
অন্যদিকে, ডাক্তারি পড়তে গিয়ে মালদার ইংরেজারের শোভানগরের নৌদা বাজারের ছাত্র সোহান মহলদার ইউক্রেনে আটকে রয়েছে। সে চতুর্থ বর্ষের ছাত্র। এদিন হোয়াটস আপে জানান, ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছে। সেখানে তারা ফ্লাইট ধরার জন্য বেড়িয়েছিলেন কিন্তুু ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে তাদের একটি স্কুলে রাখা হয়েছে। সেখানে ৩০ জন ছাত্র রয়েছে। সেখানে সে একাই বাঙালী। প্রতিনিয়ত বোমার শব্দ শোনা যাচ্ছে। আতঙ্কে রয়েছেন বলে জানান ওই পড়ুয়া।


More Stories
বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগিনীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে
মরিচা ঝিল, বর্তির বিল : প্রশাসনিক উদ্যোগে পর্যটন শিল্পে আমডাঙার স্বপ্নপূরণ
আড়াই কিলোর পার্শে মাছ ধরা পড়ল তিস্তায়