সময় কলকাতা ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত উইক্রেনে আটকে আছে ছেলে সায়ন পান। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ছেলের চিন্তায় রীতিমতো উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরা । দেশে বসে বৃহস্পতিবার থেকে ইউক্রেনে একের পর এক বোমা বর্ষণ, মর্টার সেল বিস্ফোরণের ছবি দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমের পর্দায়। ফলে সন্তানের জন্য একপ্রকার উদ্বেগে ও উৎকন্ঠায় দিন কাটছে হাওড়ার বেগড়ির পান পরিবারের সদস্যদের।

কয়েক বছর আগে হাওড়ার বেগড়ির বাসিন্দা সায়ন পান ইউক্রেনে পড়াশুনা করতে যান। যুদ্ধের খবর পেতেই সন্তানের চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছে না মা রূপা। ইউক্রেনের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ছেলের চিন্তায় রীতিমতো উদ্বিগ্ন আছেন তিনি। একবার সাইরেন বাজার পরেই ছেলেকে হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ে চলে আসতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেখানে পৌঁছলে তাদের বলা হয় আজকের দিনটা হোস্টেলেই থাকতে। যদি একবারের বেশি তিনবার পরপর সাইরেন বাজে তাহলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে আসতে বলে কতৃপক্ষ এমনটাই জানান মা রুপা দেবী। তিনি আরো বলেন, সেখানে যে বেসমেন্ট রয়েছে সেখানে আশ্রয় নিতে বোমার হাত থেকে বাঁচার জন্য। তার মা দাবি করেন, ওই বেসমেন্ট গুলো এমনভাবেই তৈরি যে ওখানে বোমা ফাটলেও বেসমেন্টের কোনো ক্ষতি হবে না।

উল্লেখ্য এছাড়াও হাওড়া জেলার বালি সহ অনেক জায়গা থেকেই ইউক্রেনে ডাক্তারি পড়ার জন্য অনেক পড়ুয়া ইউক্রেনে রয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী বেশ কয়েক হাজার মানুষ এই মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে রয়েছে। কিছু মানুষকে হাঙ্গেরির সীমানা দিয়ে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যারা এখনো আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। পাশাপাশি ইউনিভার্সিটির কাছেও আবেদন, অফলাইন ক্লাস বন্ধ করে অনলাইন ক্লাস চালু করা হোক।

ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য আপদকালীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। একজন অভিজ্ঞ আইএস অফিসারের নেতৃত্বে রাজ্যের ডাব্লুবিসিএস অফিসারদের রাখা হয়েছে ওই কন্ট্রোল রুমে। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুই শিফটে এই কন্ট্রোল রুম চালু থাকবে বলে জানা যাচ্ছে। কারো সহায়তার প্রয়োজন হলে ২২১৪৩৫২৬, ১০৭০ নম্বরে ফোন করে সরাসরি সহায়তা নিতে পারবেন বলেই রাজ্য প্রশাসন সূত্রে খবর।


More Stories
মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে পাকড়াও হামিমের বান্ধবী ধৃত
হাতির করিডোরে ভয়ের উপত্যকায় খুদে দীপক-আয়ুষ নেই রাজ্যের বাসিন্দা
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা