সময় কলকাতা : রাত পোহালে ভোট। ভোটের আগে শুক্রবার রাতে বিজেপি প্রার্থীর বাড়ির লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল স্থানীয় শাসক দলের বিরুদ্ধে। বাঁকুড়ার সোনামুখীর ধর্মতলা এলাকার সাত নম্বর ওয়ার্ডে ঘটনা। শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর থেকে শাসক-বিরোধী চাপানউতোর শুরু হয়েছে। বোমাবাজিকে কেন্দ্র করে ভোটের আগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত্রে তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সোনামুখী পুরসভার সাত নম্বর ওয়ার্ড। অভিযোগ ওই ওয়ার্ডের ই বিজেপি প্রার্থী মানস চক্রবর্তী’র বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে চম্পট দেয় কিছু দুষ্কৃতী। তীব্র শব্দ শুনে রাত আড়াইটা নাগাদ ঘুম ভেঙে যায় প্রার্থীর। বাড়ির বাইরে আসলে দেখা যায় জ্বলন্ত অবস্থায় ছিন্ন ভিন্ন ভাবে পড়ে আছে বোমার অংশগুলি । পরে তা জল দিয়ে নিভিয়ে দেওয়া হয়।

ভোটের আগে বোমাবাজি করে এলাকাকে চরম উত্তপ্ত করতে চাইছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির। ঘটনায় শাসক দলকে দায়ী করেছে তারা। বিজেপি প্রার্থী মানস চক্রবর্তীর অভিযোগ, ঘটনার পেছনে শাসকদলের হাত আছে। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী চাপান উতোর শুরু হয়েছে।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে