Home » পুরভোটে ধুন্ধুমার ব্যারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড

পুরভোটে ধুন্ধুমার ব্যারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড

সময় কলকাতা ডেস্কঃ রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট গ্রহন পর্ব । রবিবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত বিভিন্ন পুরসভা এলাকা । একাধিক ভোট কেন্দ্রে ভোট লুটের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে । এবার ব্যারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট দিতে না পেরে ওল্ড ক্যালকাটা রোড অবরোধ করলেন ভোটাররা ।

তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে ভোট লুট করছে । বয়স্কদের হাত ধরে ইভিএম মেশিনে থাকা তৃণমূল কংগ্রেসের নির্ধারিত বোতামে ছাপ দিয়ে দিচ্ছেন তারা । এর প্রতিবাদ করতে গেলে বিরোধী দলের পোলিং এজেন্ট সহ সাধারন মানুষকে মারধোরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।

About Post Author