সময় কলকাতা ডেস্ক : আসানসোলে বেশ বড় ব্যবধানে জিতল তৃণমূল। আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডে পুর-উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের শুভাশিস মণ্ডলকে ৫,৪৭৭ ভোটে পরাজিত করে রাজ্যের পুর-উপনির্বাচনে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত রাখলেন ৷ আসানসোল পুরভোটের গণনা শুরু হতেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী৷ তবে উল্লেখযোগ্যভাবে এদিন গণনার শুরু থেকেই দ্বিতীয় স্থানে ছিল বামেরা। উল্লেখ্য, পুর- উপনির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে মোট ভোট পড়েছিল ৮৪৫৭। এবারের বুথ দখলের অভিযোগ থাকলেও বনগাঁর চিত্র যাই হোক আসানসোলে সিপিএমের দ্বিতীয় স্থানে উঠে আসা যথেষ্ট ইঙ্গিতবাহী।।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
জ্বলন্ত সিগারেট দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা