সময় কলকাতা ডেস্ক: বসিরহাট পুরসভা ধলতিথায় কালিনাথ প্রাথমিক বিদ্যালয় ২৪১ নম্বর বুথ ইভিএম ভাঙ্গার অভিযোগ উঠল বিজেপি সুজন চন্দ্রের বিরুদ্ধে।অভিযোগ ৩০ টি ভোট পড়ার পর ভিতরে ঢুকিয়ে দিয়ে ভেঙে দেয়। এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা।গ্রেপ্তার করা হয় বিজেপি প্রার্থীকে। স্থানীয় এক বাসিন্দা জানান, সকাল থেকে ভোট চলছিল। কিন্তু আচমকাই বিজেপি প্রার্থী এসে ভতরে ঢুকে ইভিএম ভেঙে দেয়।

অন্যান্য ভোট কেন্দ্রের মতোই ভোটগ্রহনের প্রক্রিয়া শুরু হয়। বিজেপির অভিযোগ ভোট শুরুর পর থেকেই ছাপ্পা ভোট দিতে শুরু করে তৃণমূল। খবর পেয়ে বিজেপি প্রার্থী সুজন চন্দ্র হাজির হন। প্রার্থীর অভিযোগ, পুলিস ও ভোটকর্মীদের সামনেই অবাধে ছাপ্পা ভোট চলছিল। এক বিজেপি কর্মী জানান, পরাজয় এড়াতে তৃণমূল সকাল থেকেই ছাপ্পা ভোটের খলায় মেতে ওঠে।

ধলতিথায় কালিনাথ প্রাথমিক বিদ্যালয় ২৪১ নম্বর বুথে গণ্ডগোলের খবর পেয়ে এলাকায় হাজির হন সেক্টর অফিসার। তিনি বুথ চত্বর ঘুরে দেখেন। কথা বলেন এলাকার ভোটারদের সঙ্গে। সেক্টর অফিসার জানান, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ এসেছে। আমরা তা তদন্ত করে দেখছি। গণ্ডগোলের জেরে প্রায় ঘন্টা খানেক ভোট বন্ধ থাকার পর নতুন করে ইভিএম এনে ভোট গ্রহনের কাজ শুরু হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?