সময় কলকাতা ডেস্কঃ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দেয় বিজেপি।পুরসভা ভোটে আশান্তির অভিযোগ তুলে এই ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।সপ্তাহ্বের প্রথম দিনেই রাস্তা থেকে রেলপথ অবরোধে ভোগান্তিতে নিত্যযাত্রীরা।জেলায় জেলায় আশান্তির খণ্ডচিত্র।বনধ সফল করতেই সকাল সকাল বিভিন্ন জায়গায় পথে নামেন তাঁরা।
বিজেপির ডাকা এই বনধ কে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে বেহালায়।বিজেপি কর্মীরা রাস্তায় শুয়ে পথ অবরোধ চেষ্টা করেন।ব্যাপক যানজট শুরু হয় ওই রাস্তায়।পুলিশকে ঘিরেও শুরু হয়েছে উত্তেজনা।পুলিশ এই অবরোধে বাধা দিতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি।
রবিবার বিকেলে রাজ্য বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপি অভিযোগ তোলে ১০৮ টি পুরসভা নির্বাচনে দলীয় কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়।বহু জায়গাতে বুথ দখলের ঘটনা ঘটেছে।পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ওই বিজেপি নেতার
বেহালায় বিজেপি কর্মী মৌমিতা দাস জানান,তাঁরা শান্তিপূর্ণ ভাবে বনধ ডাকার চেষ্টা করছে তা সত্ত্বেও পুলিশেরা এসে তাদের বাধা দিচ্ছেন,মহিলা পুলিশ গায়ে হাত তুলছেন।তাঁদের অভিযোগ রবিবার বিজেপির কার্যকর্তাদের ওপর অত্যাচার হয়েছে। তার সাথে ছাপ্পা ভোট ও বুথ লুট হয়েছে প্রচুর।এর প্রতিবাদেই রাজ্যের প্রত্যেকটা রাস্তা অবরোধ করে বাংলা বনধ করছেন তাঁরা।


More Stories
মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন
সামাজিক কাজের স্বীকৃতি : মুখ্যমন্ত্রীর উপহার নিয়ে রাজা বৈদ্যর বাড়িতে সাংসদ
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা