Home » কংগ্রেসের ডেপুটেশন কে ঘিরে ধুন্ধুমার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তর

কংগ্রেসের ডেপুটেশন কে ঘিরে ধুন্ধুমার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তর

সময় কলকাতা : তৃণমূলের গুন্ডা বাহিনী ও পুলিশ প্রশাসন মিলে ভোট লুট করেছে সেই অভিযোগে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশনকে দিতে এসে পুলিশি বাধার মুখে পরে কংগ্রেস নেতৃত্ব। বাধার মুখে পড়ে পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা কংগ্রেস কর্মীরা । যাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরের সামনে। ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার বিশাল পুলিশবাহিনীপুর নির্বাচনে তৃণমূলের গুন্ডা বাহিনী ও পুলিশ প্রশাসন মিলে ভোট লুট করেছে এদিন সেই অভিযোগে জেলাশাসকের দপ্তরে কংগ্রেস কর্মীরা মিছিল করে ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। পরবর্তীকালে তা হাতাহাতির পর্যায়ে গেলে ঘটনাস্থলে উপস্থিত হয় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পাশপাশি এদিন জেলাশাসকের দপ্তরে কালো পতাকা নিয়েও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।  পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের সম্পাদক সজল দে বলেন আমাদের কর্মীরা ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে গতকাল শাসক দলের কর্মীরা ভোট লুট করেছে সেই অভিযোগে আমাদের আজকে এখানে দেপুটেশন জমা দিতে আসা।

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে গতকাল উত্তর 24 পরগনার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় বামেরা পাশাপাশ রাজ্য নির্বাচন কমিশনের সামনে একই ঘটনার অভিযোগে ধরনা দেয় কংগ্রেস।

About Post Author