সময় কলকাতা ডেস্কঃ সদ্য জি বাংলায় শুরু হয়েছে অপরাজিতা আঢ্যের নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।অন্যদিকে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি’।প্রথমদিনেই বক্স অফিসে ঝড় তুলেছে সঞ্জয় বনশালী পরিচালিত এই ছবি।এবার এই ছবির অন্যতম জনপ্রিয় গান ঢোলিড়াতে লক্ষ্মী কাকিমা সুপারস্টারের সেটে নেচে তাক লাগিয়ে দিলেন অপরাজিতা আঢ্য।অপরাজিতার সঙ্গে এই গানে নাচতে দেখা গিয়েছে লক্ষ্মী কাকিমা টিমের মহিলা ব্রিগেডকে।গুজরাটের এই গরবা নাচে একটি রিল ভিডিয়ো পোস্ট করে অপরাজিতা আঢ্য লিখেছেন‘সুপারস্টার লক্ষ্মী কাকিমার সংসারে সবাই রকস্টার।’

ওই একই দিনে লক্ষ্মী কাকিমা তাঁর পরিবারের মহিলা ব্রিগেডকে নিয়ে গুরু দত্ত পরিচালিত ‘আর পার’ সিনেমার ‘কভি আর কভি পার…..’গানের রিমেক ভার্সনে নেচেছেন অপরাজিতা আঢ্য ও তাঁর সঙ্গিরা।আসলে লক্ষ্মীকাকিমা যে প্রকৃত অর্থে দশভূজা এই নাচ তাঁরই প্রমাণ।

এমনিতেই শুটিং মানেই লম্বা সময়ের কাজ।ঘণ্টার পর ঘণ্টা সেটেই কাটাতে হয় অভিনেতা অভিনেত্রীদের।তাই শুটিং এর ফাঁকে মজা আড্ডা সবই চলতে থাকে।তবে বর্তমান যুগে শুটিং এর ফাঁকে রিল ভিডিয়ো বানিয়ে নিজেদের ব্রেক টাইমটাই কাটান অভিনেতা অভিনেত্রীরা।অপরাজিতা আঢ্য দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি বরাবরই ভালো নৃত্য শিল্পী।তবে এই ঢোলিড়া গানে তাঁর নাচ দেখে রীতিমত হতবাক তাঁর অনুগামীরা।অন্যদিকে তাঁতের শাড়িতে লক্ষ্মী কাকিমার সোয়্যাগ এই রূপ দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা।

দীর্ঘ সময় পর টেলিভিশনে কামব্যাক করেছেন অপরাজিতা আঢ্য।যদিও মাঝে বেশ কয়েকটা নন ফিকশন শো করেছেন তিনি।প্রথম সপ্তাহে ৭.৯ রেটিং পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।অনদিকে প্রথমদিনে এই সিনেমার আয় ১০ কোটি,দ্বিতীয় দিনে ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি’ কালেকশন হল ১৩ কোটি।অর্থাৎ দ্বিতীয় দিনে প্রায় ৩০ শতাংশ ব্যবসা করে এই ছবি।প্রথম দুই দিন এই ছবির কালেকশন ২৩ কোটি ৫০ লাখ টাকা।


More Stories
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র
সৌম্যদীপ সরকার : বলিউডে অরিজিৎ সিংয়ের পরে আরও এক বাঙালি গায়কের উত্থানের রূপকথা
২০২১ সালের মিস ইউনিভার্স হনসরাজের ভিডিও দেখিয়ে মনিকা বিশ্বকর্মার অসত্য ভিডিও ভাইরাল