সময় কলকাতা ডেস্কঃ কৃষকবন্ধু কার্ডের আওতায় যারা আছে তারা ছাড়া অন্য কেউ আলুর বন্ড পাবেনা, এই অভিযোগ তুলেই ধুপগুড়িতে সমস্ত কৃষক একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করল। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ধুপগুড়ির একটি হিমঘরের সামনে।
এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। তাঁদের দাবি একমাত্র যাদের কৃষকবন্ধু কার্ড আছে তারাই পঞ্চাশ প্যাকেট করে আলু সংরক্ষণ করতে পারবেন।
অন্যদিকে এই কার্ড এখনো অনেক কৃষকই হাতে পাননি।আলু সংরক্ষণ করতে তাদেরও সমস্যা হচ্ছে বলে জানা গেছে। আলু সংরক্ষণ করার ক্ষেত্রে ২০০ প্যাকেট আলু সংরক্ষণ করতে হচ্ছে এবং বন্ড কাটার সময় ভাড়া বাবদ অগ্রিম চার হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলেও কৃষকদের অভিযোগ।
এসব অভিযোগের ভিত্তিতেই তারা এদিন বিক্ষোভ শুরু করলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।খবর পেয়েই ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন ।কিন্তু হিমঘর কতৃপক্ষ যতক্ষণ না কোনো আলোচনায় বসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন