সময় কলকাতা : বিধ্বংসী আগুনে সম্পুর্ণ ভস্মীভূত হাওড়ার তুলোর গোডাউন। হাওড়া আলমপুরের জঙ্গলপুরের ঘটনা। ফের আর একবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী রইল হাওড়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন আসার পর আরও দুটি ইঞ্জিন আসে। আপাতত আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে গোডাউনে আগুন লাগতে পারে বলে অনুমান দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডে বিপুল অঙ্কের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
কারখানায় ভিতরে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরো বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে অনুমান দমকল কর্মীদের। এই অগ্নিকান্ডে বিপুল অঙ্কের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে দুর্ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
তবে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোডাউনের আশেপাশে থাকা বাসিন্দাদের মনে । উল্লেখ্য কয়েক মাসের মধ্যেই বারংবার আগুনের ঘটনা ঘটায় চিন্তিত প্রশাসন। কারখানাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও জলের কোনো উৎস না থাকায় শুধুমাত্র দমকলের জলের গাড়িই একমাত্র ভরসা। প্রথমে দুটি গাড়ির জল শেষ হয়ে যাওয়ায় আগুন নেভাতে বাধার মুখে পড়তে হয় দমকল কর্মীদের। পরে অবশ্য আরও দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হাওড়ার তুলোর গোডাউন ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন।


More Stories
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান
গাছে বেঁধে পেটানোর পাল্টা নিদান: সুকান্ত মজুমদারকে আক্রমণ তৃণমূল নেতার
গান্ধীজির জন্মদিন জাতীয় ছুটি হলে, নেতাজির জন্মদিনকেও জাতীয় ছুটি ঘোষণা করতে হবে : জয়ন্ত চৌধুরী