সময় কলকাতাঃ ২৭ শে ফেব্রুয়ারি রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট গ্রহন কর্মসূচী সম্পন্ন হয়েছে । পুরসভা নির্বাচনের নামে রাজ্যজুড়ে তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাস, ছাপ্পা ভোট, ভোট লুঠ পুলিশের নিষ্ক্রিয়তা সহ নির্বাচনকে প্রহসনের পরিণত করার প্রতিবাদে, গণতন্ত্র রক্ষার দাবিতে সোমবার ভারতীয় জনতা পার্টির ডাকে রাজ্য জুড়ে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার বাংলা বন্ধ ঘোষণা করা হয়েছে
এদিনের এই কর্মসূচী সফল করতে সকালবেলায় তেমন কোন প্রভাব না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। শিয়ালদা মেন শাখায় শ্যামনগর স্টেশন রেল অবরোধ করল বিজেপি সমর্থকরা। শ্যামনগরের ২৩ তম রেলগেটে রেল অবরোধ করে বিজেপি । প্রায় আধঘণ্টা এই অবরোধ চলার পর তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে এই অবরোধ উঠে যায় । কিন্তু তারপরই দুই দলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী ।
শ্যামনগরে রেল অবরোধ, কর্মনাশা বিজেপির ১২ ঘণ্টা বাংলা বন্ধ-এ যাত্রী দুর্ভোগ


More Stories
বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগিনীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে
মরিচা ঝিল, বর্তির বিল : প্রশাসনিক উদ্যোগে পর্যটন শিল্পে আমডাঙার স্বপ্নপূরণ
আড়াই কিলোর পার্শে মাছ ধরা পড়ল তিস্তায়