সময় কলকাতা : গতকালই গেছে ১০৮ টি পুরসভা নির্বাচন । ভোটের দিন সকাল থেকে ভোট লুট ,ছাপ্পা ভোট, বিভিন্ন বুথে বহিরাগতদের দাপাদাপির অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই প্রতিবাদে রাজ্যজুড়ে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সকাল থেকে বিভিন্ন জেলায় বন্ধের মিশ্র প্রভাব পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রণক্ষেত্রে চেহারা নেয় কালাকার স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল। বন্ধ পালন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেত্রী মিনা দেবী পুরোহিত।

এদিন বন্ধ পালন করতে গিয়ে কালাকার স্কিটো মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে বিজেপির মিছিল আটকালে রাস্তার উপর বসে পড়েন বিক্ষোভ দেখান বিজেপির মীনা দেবী পুরোহিত। পুলিশের অনুরোধ উপেক্ষা করে দীর্ঘক্ষন রাস্তার উপর বসে প্রতিবাদ দেখান তিনি। এরপরেই গ্রেফতার করা হয় তাকে।


More Stories
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী