Home » ইউক্রেনকে ভরসা যোগাচ্ছে ট্যাঙ্ক ধ্বংসকারী তুর্কি ড্রোন

ইউক্রেনকে ভরসা যোগাচ্ছে ট্যাঙ্ক ধ্বংসকারী তুর্কি ড্রোন

সময় কলকাতা ডেস্ক: রাশিয়ার হামলা অব্যাহত থাকায় বিধ্বস্ত ইউক্রেন।তবে সহজে হার মানতে নারাজ ইউক্রেন।রাশিয়ার আক্রমণের শুরুতে একাধিক দেশ মুখে সহযোগীতার আশ্বাস দিলেও সেই অর্থে এখনও পর্যন্ত বড়ে কোনও সহযোগীতা পায়নি ইউক্রেন।  নিজেদের ভাণ্ডারে যে টুকু আগ্নেয়াস্ত্রের পুঁজি রয়েছে তা দিয়েই পালটা প্রতিরোধ গড়ে তোলার আপ্রান চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।তবে তাদের আক্রমণকে সাহস যোগাচ্ছে ট্যাঙ্ক ধ্বংসকারী তুর্কি ড্রোন।

TB2-BAYRAKTARS ইতিমধ্যে ইউক্রেন রাশিয়ার বেশ কিছু বিমান ও হেলিকপ্টার এবং ট্যাঙ্কে ধ্বংস করে দিতে সফল হয়েছে তারা। এই ড্রোন ঘন্টায় ১৩৮ কিমি উড়তে পারে জানাচ্ছে প্রস্তুতকারী সংস্থার ওয়েব সাইট।৩৩০ পাউন্ডের ওজনের বারুদ নিয়ে উড়তে পারে এই ড্রোন।১৮০০০ ফুট উপরে ওড়ার ক্ষমতা সম্পন্ন এই ড্রোনে লম্বায় ৩৯ ফিট।আর তুর্কির তৈরি এই ড্রোনগুলি এই প্রথমবার যুদ্ধে ব্যবহার হচ্ছে না।এর আগেও সিরিয়া যুদ্ধে , আজারবাইজন এবং আর্মেনিয়া যুদ্ধে এই ড্রোন গুলি তাদের ক্ষমতা ও দক্ষতার প্রমান ছিল।৬৯ মিলিয়ন ডলার ব্যয়ে ইউক্রেন এই ড্রোনগুলি কিনে ছিল তুর্কির কাছ থেকে ২০১৯ সালে।মোট ২৪ টি ড্রোন কেনার পরিকল্পনা রয়েছে তাদের। রাশিয়ার আক্রমনকে প্রতিহত করতে ইউক্রেন এই ড্রোনগুলিকে ব্যবহার করছে আত্মরক্ষায়।

ইউক্রেনে রাশিয়ার হামলার পঞ্চম দিন।যুদ্ধ বিমান,মিসাইল,সাঁজোয়া গাড়ি ও যুদ্ধ জাহাজ নিয়ে তিন দিক দিয়ে ইউক্রেনকে ঘিরে ধরতে চেয়েছে রাশিয়া। একের পর এক হামলা চালিয়ে দেশের রাজধানীকে প্রায় ধ্বংসস্তূপে পরিনত করেছে। তবে চোরাগোপ্তা হামলার মাধ্যমে পাল্টা  প্রতিরোধ গডে় তুলতে প্রধান মারনাস্ত্রের কাজ করছে এই ড্রোন।

 

About Post Author