Home » বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েই যাচ্ছেন, পোল্যান্ড সীমান্তে ভারতীয় দূতাবাসের আধিকারিকের দেখা নেই

বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েই যাচ্ছেন, পোল্যান্ড সীমান্তে ভারতীয় দূতাবাসের আধিকারিকের দেখা নেই

সময় কলকাতা ডেস্কঃ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছে এখনও অনেক ভারতীয় ছাত্রছাত্রী।তাঁদের পরিবার চেষ্টা করছে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ছেলে মেয়েদের ফিরিয়ে আনতে।এখনো বহু পড়ুয়া ইউক্রেন পোল্যান্ড সীমান্তে পৌঁছাতে পারেননি, তারা কোনরকম নিজেদের জীবন বাঁচাতে বাংকারের নিচে আশ্রয় নিয়ে রয়েছেন।ইউক্রেনে হাড় হিম করা এমনই এক ভিডিও পাঠিয়েছে বসিরহাটের এক ছাত্র।পাশাপাশি হাজার হাজার ভারতীয় ছাত্র ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে সীমান্তে পৌঁছেছেন কিন্তু সেখানে এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন তারা।একটি মাত্র গাড়িতে একবারে দশ জন করে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে পোল্যান্ড সীমান্তে, সেখানে না আছে খাবার না আছে জল।এমতাবস্থায় তারা ইউক্রেন পোল্যান্ড সীমান্ত এলাকায় দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করে আছেন এবং যার জেরে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের উপরে ক্ষোভ উগরে দিচ্ছেন ইউক্রেনের পাঠরত ভারতীয় শিক্ষার্থীরা।

এখনো অবধি হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে সীমান্তে পৌঁছেছেন।কিন্তু পোল্যান্ড সীমান্তে রাশিয়ার জেট বিমান মিসাইল যেভাবে হামলা চালাচ্ছে,যার জেরে যে কোনো সময় বড়ো ধরনের জীবনহানির আতঙ্ক গ্রাস করছে ভারতীয় পড়ুয়াদের।

তারা জানাচ্ছেন,‘আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছি।তারপরেও ভারতীয় দূতাবাস যোগাযোগ করলে তারা শুধু আমাদের বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েই যাচ্ছেন।‘ তাদের দাবি, পোল্যান্ড সীমান্তে গিয়ে  দূতাবাসের আধিকারিকের দেখাই মিলছে না।এমন পরিস্থিতিতে এক ভারতীয় ছাত্র জানাচ্ছেন,‘কেউ আমার সাথে যোগাযোগ করছে না, এর চাইতে মরে যাওয়াই ভালো।’রাশিয়ার জেট বিমান মিসাইল হামলা চালাচ্ছে,যার জেরে যে কোনো সময় বড়ো ধরনের জীবনহানির আশঙ্কার আতঙ্ক গ্রাস করছে তাঁদের।

About Post Author