সময় কলকাতা: করোনা আতঙ্ক কাটিয়ে মঙ্গলবার শিবরাত্রির দিন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। প্রায় দেড় বছর বাদে ভক্তদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের গর্ভগূহ।এতদিন মন্দিরের প্রবেশের অনুমতি থাকলেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না ভক্তদের। গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতে গঙ্গাজল ঢালতে হচ্ছিল তীর্থযাত্রীদের।তবে শিবরাত্রির দিন থেকে মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়ায় খুশি ভক্তরা। শিবরাত্রি উপলক্ষে এদিন মন্দির সারারাত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ভক্তদের মানতে হবে সরকারি স্বাস্থ্য বিধি। ব্যবহার করতে হবে মাস্ক।

শিবরাত্রি উপলক্ষে মহ্গলবার সকাল থেকেই তারকেশ্বর মন্দির বাবার মাছায় জল ঢালার জন্য ভক্তদের লম্বা লাইন পড়ে। বেশ কয়েকমাস বাদে ভক্ত সমাগম হওয়ায় সকাল থেকে সাজো সাজো ভাব ছিল মন্দিরের ব্যবসায়ীদের মধ্যেও। ভোর থেকেই স্নানের জল ও পুজোর অন্যান্য উপকরণের ডালি সাজিয়ে বসেন তাঁরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মন্দির চত্বরে ভিড় বাড়তে থাকে ভক্তদের। দুধপুকুরে স্নান সেরে বাবার কাছে পুজো দিতে ভিড় জমতে শুরু করে।

প্রসঙ্গত, রাজ্যে ২০২০ করোনা সংক্রমণ শুরু হয়। অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে তারকেশ্বর মন্দিরেও ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয় সেই সময়। পরবর্তীকালে একাধিক বিধিনিষেধ জারি করে দু’দফায় মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে ফের বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা।৩ জুন ২০২১ মন্দিরের দরজা ফের ভক্তদের জন্য খোলা হলেও জারি ছিল একাধিক বিধিনিষেধ।বন্ধই ছিল গর্ভগৃহের দরজা। পরবর্তীকালে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করে খুলে দেওয়া হল মন্দিরের গর্ভগৃহের দরজাও। মন্দির কতৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি ভক্তরা।


More Stories
মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন
বারাসাত বইমেলা : লোক বাড়ছে, ছাপাবইয়ের পাঠক কমছে?
পাখির সংখ্যা কমছে জেলায়