সময় কলকাতা ডেস্কঃ পুরভোটেও মুর্শিদাবাদ জেলার দখল নিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ ৭ বছর পর মুর্শিদাবাদ জেলায় পৌরসভা নির্বাচন হলো। মুর্শিদাবাদের মোট সাতটি পৌরসভা তে নির্বাচন প্রক্রিয়া হয়েছিল তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ-আজিমগঞ্জ বেলডাঙ্গা ধুলিয়ান জঙ্গিপুর কান্দি বহরমপুর।
বহরমপুরে জিতল তৃণমূল কংগ্রেস। আগে সেই পুরসভা ছিল কংগ্রেসের দখলে। গত পুরসভা ভোটে ২৬ টি আসনে জিতেছিল কংগ্রেস। তৃণমূলের ঝুলিতে গিয়েছিল দুটি ওয়ার্ড। এবার ২৮টি আসনের মধ্যে ঘাসফুলের দখলে গেল ২২টি ওয়ার্ড। এমনকি অধীরের চৌধুরীর পাড়া ২ নম্বর ওয়ার্ডেও জয়ী হল তৃণমূল কংগ্রেস।
ফলাফলের পরে কটাক্ষের সুরে অধীরের মন্তব্য, ‘‘২৮টা আসনেই জয় পেতে পারত তৃণমূল। কংগ্রেসের যে ৬ জন জিতেছেন, তাঁদের সাফল্য অক্সিজেন ছাড়া এভারেস্টে চড়ার সমান।মক পোল যদি করা হয় তাহলে কে জিতত দেখতে পেতেন। এখানে ভোট লুঠ করা হয়েছে। দিদি নো রিস্কের খেলা খেললেন’’।
শুধু বহরমপুরেই নয়, অধীরের মুর্শিদাবাদে বাকি পুরসভাগুলিও গিয়েছে তৃণমূলের দখলে। ধুলিয়ান, জঙ্গিপুর, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, মুর্শিদাবাদ পুরসভা তৃণমূলের। এগুলির কোথাও কোথাও কংগ্রেস একটি ওয়ার্ডেও জিততে পারেনি।
জেলার রাজনৈতিক চিত্র দেখে বলা যেতে পারে বেলডাঙ্গা পৌরসভা বাদে মুর্শিদাবাদ জেলার বাকি 6 টি পৌরসভাতে একক গরিষ্ঠতা বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস। তবে পূর্বের পৌর নির্বাচনে অব্দি মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের গড় ধরে রেখেছিল জাতীয় কংগ্রেস। তবে ২২ সের নির্বাচনে কার্যত মুর্শিদাবাদ জেলা থেকে মুছে গেল কংগ্রেস। বহরমপুরে বিজেপি প্রার্থী পৌরসভার নির্বাচনে লড়াই করলেও জয়ী হতে পারেনি বিজেপি।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান