সময় কলকাতা ডেস্ক: সদ্য শেষ হওয়া পুরসভা নির্বাচনে আসন পাওয়ার নিরিখে কার্য়ত হোয়াইট ওয়াস হয়েছে বিজেপি। তবে পুরভোটের ফলাফলে নিজেদের দ্বিতীয় স্থানেই দেখছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।তাঁর দাবি, রাজ্য পুলিশ দিয়ে,পুরসভার ভোট লঠু করিয়ে বামদের দ্বিতীয় স্থানে দেখানোর চেষ্টা করছে তৃণমুল কংগ্রেস।কিন্তু তা বাস্তবায়িত হয়নি।মোট ভোটের ফলাফল দেখলে বিজেপি দ্বিতীয় স্থানেই রয়েছে। বৃহস্পতিবার, নিউ টাউনে প্রাতঃভ্রমনে এসে এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ।

দিলীপবাবু বলেন, বিধানসভা নির্বাচনের পর ৬০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।বারো হাজার কর্মীর বিরুদ্ধে তৃণমুল সরকার মিথ্যা মামলা দিয়েছে।ফলে বিজেপি নেতা কর্মীদের মধ্যে একটা ভয় কাজ করছে।অচিরেই আড়ালে থাকা কর্মীরা আবার সক্রিয় হবে দাবি দিলীপের। দিলীপ ঘোষের অভিযোগ, উত্তরবঙ্গের রাজনীতিতে হিংসার আমদানী করেছে তৃণমুল।তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ হিংসার রাজনীতি কখনোই পছন্দ করে না। দক্ষিণ বঙ্গের রাজনীতি উত্তরবঙ্গের মানুষ চায় না।

দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ দিয়ে জোর করে পুরসভা জিতেছে তৃণমুল।রাজ্য কোথাও ভোট করতে দিচ্ছে না শাসকদল।তৃণমূল কংগ্রেস এই রাজনীতি দিয়ে হয়ত বাংলা দখল করাতে পারবে।তবে বাংলার উন্নয়ন কখনো করা যাবে না মত দিলীপ ঘোষের।বেনারসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কালো পতাকা দেখানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন“নারী কেন উনি তো বাঘিনী। বাঘিনী আবার নারী হয় নাকি? উত্তরপ্রদেশে গিয়ে আবার জেন্ডারও চেঞ্জ হয়ে গেল”।তিনি আরো বলেন, উনি তো প্রধানমন্ত্রী ,রাজ্যপালকেও কালো পতাকা দেখিয়েছেন।এবার দেখুন কালো পতাকা দেখলে কেমন লাগে।কটাক্ষ দিলীপ ঘোষের।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর