সময় কলকাতাঃ উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। তার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দেয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের প্রতিবাদে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিভিন্ন কলেজের গেটেও তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রতিবাদ জানানো হয়। তেমনই এদিন বারাসাত কলোনি মোড়েও বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস সমর্থকরা।

এই প্রসঙ্গে বিজেপি জানায়, বাংলার সন্ত্রাস দেখে উত্তরপ্রদেশে বিক্ষোভ দেখানো হয়েছে। বাংলায় যেদিন পুরভোটে সেঞ্চুরি করল তৃণমূল, সেদিনই নরেন্দ্র মোদির গড় বারাণসীতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে, বারাণসী বিমানবন্দরে নেমে সড়কপথে বারাণসী ঘাটের দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটের প্রায় ২ কিলোমিটার আগে, একটি জায়গায় বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই প্রতিবাদে বারাসাত কলোনি মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ দেখানো হয়।


More Stories
রাজীব আউট দীপঙ্কর ইন -বারাসাত সহ ৭ জেলায় নতুন বিজেপি সভাপতি
পথ দুর্ঘটনায় নিহত দুই গৃহবধূ
গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আরশাদ উজ জামান