সময় কলকাতা ডেস্ক: পুরসভা নির্বাচনে একাধিক আসনে জয়ী হয়েছে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়াই করা প্রার্থীরা। তাদের এখনই দলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।কিন্তু দলনেত্রীর এই নির্দেশকে কার্যত অমান্য করেই জয়ী নির্দল কাউন্সিলরদের পাশি দাঁড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সরাসরি তাঁদের সঙ্গে নিয়ে চলার কথা না বললেও কৌশলে কামারহাটিতে নির্দলদের সঙ্গে নিয়েই কাজ করার বার্তা দিলেন মদন মিত্র। ফলে কামারহাটির বিধায়কের মন্তব্যে ফের একবার বিড়ম্বলায় শাসক শিবির।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, দল নির্দেশ দিয়েছে ঠিকই। দলই এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। কামারহাটিতে আমরা সবাইকে নিয়েই উন্নয়নের কাজ করব। মদনবাবু বলেন, নির্দলরা বহিরাগত নয়।তাছাড়া আমি রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ যদি আমার পাশে হাঁটে তাকে তো আমি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি নি। বা কেউ পরিচিত কেউ গাড়িতে উঠে গেলে তাকে নামিয়েও দিতে পারি না। কামারহাটির বিধায়কের এই মন্তব্য চাউর হতেই শাসক দলের অন্দরে ব্যপক জল্পনা শুরু হয়েছে।

তাহেরপুর পুরসভার সিপিএমের দখলে যাওয়া প্রসঙ্গে মদন মিত্র বলে্ন, সেখানে পুলিস নিরপেক্ষ ছিল অথবা সিপিএমের পক্ষে ছিল।তা না হলে এই বাজারে সিপিএম কিভাবে ভোট পায় । পুলিশ সেখানে অতি নিরপেক্ষর স্টাইল করেছে তাই সিপিএমের দিকে সূর্যটা ঢলে পড়েছে ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?