সময় কলকাতা ডেস্ক: সদ্য শেষ হওয়া পুরসভা নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল ও নির্দলের একাধিক প্রার্থী।ভোটে জয়ের পর আবির মেখে অকাল হোলিতে মেত উঠেছিলেন অনেকেই। অনেকে আবার তাঁকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে ব্যনারও লাগিয়েছেন। কিন্তু তাঁকে ভোট দিয়ে জয়ী করার আনন্দ একটু অন্যভাবে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেনময়নাগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর তুহিন কান্তি চৌধুরী।শুক্রবার ময়নাগুড়িতে নিজের হাতে লাড্ডু তৈরি করে প্যাকেট বন্দি তা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তিনি। কেন এই অভিনব উদ্যেগ কাউন্সিলারের

ময়নাগুড়ি পুরসভার ১৬ টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেস দখল করলেও ১২ নম্বর ওয়ার্ড দখল নেয় নির্দল। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা জয়ের আনন্দ বিভিন্ন ভাবে করলেও একটু ব্যতিক্রমী রাস্তা বেছে নিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিনকান্তি চৌধুরী। শুক্রবার সকাল থেকেই ১২ নম্বর ওয়ার্ডে শুরু হয় লাড্ডু তৈরির কাজ।
নিজের অনুগামীদের নিয়ে কাউন্সিলার নিজেও লাড্ডু তৈরিতে হাত লাগান। নিজের হাতে লাড্ডু তৈরি করে প্যাকেট বন্দি করে ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তা বিলি করেন।পাশাপাশি পথচলতি মানুষের হাতেও লাড্ডুর প্যেকেট তুলে দেন তিনি। জয়ের পর শুধু লাড্ডু বিলি করছেন বটে। তবে যে আশা নিয়ে এলাকার মানুষ তাঁকে ভোট দিয়েছেন নির্দল কাউন্সিলর হয়ে তুহিনকান্তিবাবু তা কতটা পালন করতে পারবেন তা সময়ই বলবে।


More Stories
হুমায়ুন বিজেপির লোক : মিমের তত্ত্বের প্রভাব কতটা পড়বে?
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তানের জন্মের পরে রায়, ধর্ষকের ২৫ বছরের কারাদণ্ড
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ