Home » ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক

ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক

Oplus_131072

সময় কলকাতা, ৮ অগাস্ট : গুলিতে নিহত প্রধান শিক্ষক।  সাত সকালের প্রকাশ্য রাস্তায় শুট আউট  উত্তর দিনাজপুরের ইসলামপুরে স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে নজরুল ইসলাম নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত ।  শনিবার সকালে ইসলামপুর থানার মাদারিপুর এলাকায় এই শ্যুটআউটের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে নিহত শিক্ষক তৃণমূল শিক্ষা সেলের নেতা ছিলেন। ঘটনার জেরে থমথমে ইসলামপুর। জানা গিয়েছে দুই দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায়।

নিহত নজরুল ইসলাম ইসলামপুর শহরের বাসিন্দা এবং রামগঞ্জের রাজাভিম (রাজা ভীম) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি মোটরবাইক নিয়ে স্কুলে যাচ্ছিলেন। মাদারিপুর এলাকার আমবাগান মোড়ের কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। শিক্ষকের পেটের ডান দিকে গুলি লেগেছে এবং তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।বর্তমান পরিস্থিতি ও চিকিৎসাউদ্ধার কার্য: গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ইসলামপুর থানার পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শিলিগুড়ি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

তদন্তের কাজ সকালেই শুরু হয়েছে।ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।পরিবারের দাবি অনুযায়ী, নজরুল ইসলামের সঙ্গে কারও কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতা ছিল না।দুষ্কৃতীদের চিহ্নিত করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটির জেরে ইসলামপুরে উত্তেজনা ও আতঙ্কে এক মিশ্র  পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন অভিনেত্রী মীনা কুমারী কে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথের ?

গুলিতে নিহত প্রধান শিক্ষক #ইসলামপুর

About Post Author