সময় কলকাতা ডেস্ক: বিয়ে বাড়ির আনন্দ এক নিমেষেই বদলে গেল দুঃখে। বিয়ে বাড়ির পরিবর্তে প্রাণ সংশয় নিয়ে কন্যা যাত্রীদের যেতে হল হাসপাতালে । এদিন, দক্ষিণ দিনাজপুর বংশিহারি ব্লকের নারায়ণপুর মোল্লাপাড়া এলাকায় শনিবার রাত্রে দুর্ঘটনার কবলে পড়ে একটি কন্যাযাত্রীর বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, কুসকারি থেকে কুশমন্ডির উদ্দেশ্যে যাচ্ছিল কন্যাযাত্রীর বাসটি। পথে নারায়নপুর মোল্লাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কন্যাযাত্রীর। পাশাপাশি গুরুতর আহত হন প্রায় ১০ জন। তড়িঘড়ি গুরুতর আহতদের প্রথমে রশিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক বেশ কয়েকজনকে জনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!