Home » রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়ে অফলাইনে মাধ্যমিক

রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়ে অফলাইনে মাধ্যমিক

সময় কলকাতা ডেস্ক: রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়ে আগামিকাল সোমবার থেকে শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে গত বছর হয়নি মাধ্যমিক পরীক্ষা।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকায় অফলাইনেই হবে পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল, পরীক্ষা নেওয়া হবে অফলাইনে। যে সব জায়গায় ঝামেলা হতে পারে মনে করা হচ্ছে সেখানে বন্ধ থাকবে নেট। ২৪ ফেব্রুয়ারি থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুম।প্রস্তুতি চলছে জোরকদমে।

কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মেনেই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩।এ বছর গত বারের তুলনায় প্রায় ৫০ হাজার বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। রাজ্যজুড়ে ১ হাজার ৪৩৫ প্রধানকেন্দ্র ও ২ হাজার ৭৫৯ উপকেন্দ্রে হবে পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের অনুপাতে মেয়েদের সংখ্যা বেশি। সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন,

পরীক্ষা দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত। পরীক্ষার শুরু ১৫ মিনিট আগে, ১১.৪৫-এ দেওয়া হবে প্রশ্নপত্র।

পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সামাজিক দূরত্ব বিধি।

পরীক্ষা কেন্দ্রে থাকবে আলাদা আইসোলেশন কেন্দ্র। অসুস্থ হলে সেখানে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।

পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালেও পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত থাকবে।

About Post Author