Home » বাড়ি ফিরল বাঁকুড়ার সৌমাল্য

বাড়ি ফিরল বাঁকুড়ার সৌমাল্য

সময় কলকাতা ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল বাঁকুড়ার সৌমাল্য মুখোপাধ্যায়। বাঁকুড়ার প্রনবানন্দপল্লীর বাসিন্দা সৌমাল্য ডাক্তারি পড়তে দুবছর আগে ইউক্রেন পাড়ি দেন। ইউক্রেনের কিভ ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উদ্বেগ কাটছিল পরিবারের । অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুশি সৌমাল্যর পরিবার। সৌমাল্য ফিরে আসায় খুশি তার প্রতিবেশিরাও।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতীয় দুতাবাসের নিয়মিত যোগাযোগ রেখে চলছিল সৌমাল্য ও তার বন্ধুরা । যুদ্ধ শুরু হওয়ার পরই এক ভারতীয় হোস্টেলের বেসমেন্টে সমস্ত ছাত্রদের থাকার নির্দেশ দেয় ভারতীয় দুতাবাস।ঘটনার সেই দিন গুলোর কথা আজও ভুলতে পারে না সৌমাল্য। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রী আমরা আটকে ছিলাম। সেখানে না ছিল পর্যাপ্ত খাবার ও পর্যাপ্ত পানীয় জল। বহু পড়ুয়া ইউক্রেনের খারকিভ থেকে হেঁটে স্টেশেনে এসে পৌঁছায়। অনেক পড়ুয়াই আবার আগেভাগে মেট্রো স্টেশনে গিয়ে আশ্রয় নেয় বলে তিনি জানান। শনিবার ইউক্রেন থেকে ফিরে দিল্লির বঙ্গভবন ওঠেন তারা। তারপর সেখান থেকে কলকাতা হয়ে বাঁকুড়া পৌঁছান তিনি ।

ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুশি সৌমাল্যর মা। তিনি জানান এতদিন পর ছেলেকে কাছে পেয়ে খুশি পরিবার। যুদ্ধ বিধ্বস্ত উইক্রেনে আটকে এখন বহু ভারতীয় পড়ুয়া। যত তাড়াতাড়ি সম্ভব তারাও নিজের দেশে ফিরে আসুক এমনটাই চান তিনি।স্থানীয় কাউন্সিলর পিংকি চক্রবর্তী জানান সৌমাল্য আমার প্রতিবেশী। ও ফিরে আসায় আমরা সকলে খুশি।কিন্তু পড়াশুনা চলাকলীনই ফিরে আসতে হল সৌমাল্যদের। ফলে ভারত সরকারকে বিকল্প কোনো কিছু ব্যাবস্থা করবার আর্জি সৌমাল্যর পরিবারের ।

About Post Author