Home » বরুণ ও দিব্যার সম্পর্কে কি ইতি ?

বরুণ ও দিব্যার সম্পর্কে কি ইতি ?

সময় কলকাতা ডেস্কঃ  চার বছর পর সম্পর্কের ইতি টানলেন বরুণ সুদ এবং দিব্যা আগরওয়াল।এম টিভির পরিচালিত স্পিল্টসভিলা থেকে তাঁদের এই সম্পর্কের শুরু।সেখান থেকেই মডেলিং কেরিয়ারে যান দিব্যা।২০২২ এ প্রথম ওটিটি বিগবসের শো শুরু হয়।এটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহার।প্রথম থেকেই দিব্যা ছিলেন লাইম লাইটে।শেষে বিগবস ওটিটির ট্রফি ওঠে দিব্যার হাতেই।বিগ বসের পুরো জার্নিতেই বরুণের নাম বারবার শোনা গিয়েছিল দিব্যার মুখে।সম্প্রতি দিব্যার দিদির বিয়েতে দেখা গিয়েছিল বরুণকে।সম্প্রতি এই জুটির বিয়ে ঠিক হয়েছিল বলেও জানা গিয়েছিল।


নিজের সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে দিব্যা লেখেন,‘জীবনটা একটা সার্কাস,সবটা সত্যি হবেনা জেনেও সবাইকে খুশি রাখার চেষ্টা করেছি।আমার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য কাউকে দোষ দিচ্ছিনা।আমি একটু নিজের মতো করে শ্বাস নিতে চাই,বাঁচতে চাই।আজ থেকে আমার জীবনের সব সিদ্ধান্ত আমার নিজের হবে।


বরুণের কথা উল্লেখ করে দিব্যা লেখেন‘এটা পুরোপুরি আমার নিজের সিদ্ধান্ত।সম্পর্ক থেকে বেরিয়ে আসায় সবসময় যে তাঁর কোনো কারণ থাকতে হবে এমনটা নয়।বরুণের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত খুব সুন্দর।বরুণ ভীষণ ভালো মানুষ,সারাজীবন আমাদের বন্ধুত্ব অটুট থাকবে।’ কিন্তু হটাৎ কী কারণে ব্রেক আপের পথে হাঁটলেন দর্শকদের নজরকাড়া এই জুটি তার কারণ এখনো জানা যায়নি।

About Post Author