আন্তর্জাতিক নারী দিবস ২০২২- জানুন এই দিনের গুরুত্ব
সময় কলকাতা ডেস্ক : প্রতিবছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। আজকের দিনে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভাবে এগিয়ে থাকা নারীদের শুধু নয় পৃথিবীর সমস্ত নারীদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা ও কুর্নিশ জানানোর দিন।
১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকায় প্রথম এই দিনটি উদযাপন করা হয়।য়সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকার তরফে ১৫ হাজার নারী সেদিন নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন নিজেদের দাবি নিয়ে।
তাঁদের দাবি ছিল, তাঁদের কাজের সময়সীমাটা সহনীয় মাত্রায় নেমে আসুক। মজুরি সামান্য বাড়ুক। তাঁদের ভোটের অধিকার দেওয়া হোক।
১৯১৭ সালে রাশিয়ায় মেয়েরা যে ৪ দিন ধরে ধর্মঘট করেছিলেন, তাঁদের দাবি ছিল সামান্য— ‘রুটি আর শান্তি’।
আন্তর্জাতিক নারী দিবসে এবছর অর্থাৎ ২০২২-এর থিম হল ‘মজবুত আগামীর জন্য আজ লিঙ্গসাম্য’


More Stories
সত্যজিতের চোখে উত্তম কুমার
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম
স্বাধীনতার রক্তঝরা দিন ও বারাসাতের সুবর্ণপত্তনের সংগ্রামী ইতিহাস