Home » আন্তর্জাতিক নারী দিবসে পুরীর সৈকতে ৮ টি মেয়ের ৮ টন বালি দিয়ে নারী দিবস পালন

আন্তর্জাতিক নারী দিবসে পুরীর সৈকতে ৮ টি মেয়ের ৮ টন বালি দিয়ে নারী দিবস পালন

সময় কলকাতা ডেস্কঃ আমি নারী। আমিই শক্তির আধার, আমি সৃষ্টির আদি, আমায় ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ।আমিই বিশ্ব ব্রহ্মাণ্ডের দশদিক দশ হাতে সামলাই,আমি দশভূজা, আমি দুর্গা। সেই দূর্গার আজ জন্মদিবস। আজ বিশ্ব নারী দিবস। কখন সে মমতাময়ী মা কখনও সে প্রেমিকা আবার কখনও সে রমনী স্ত্রী।দশভূজার মত এই পৃথিবীর প্রতিটি সংসার সামলে হাসি মুখে সে  যখন সামনে এসে দাঁড়ায় তখনই তো প্রকৃতির আড়ালে নারীর আসল রূপ প্রকাশ পায়। এই ভাবেই যুগে যুগে নারী তাঁদের প্রকাশিত করেছে বিভিন্ন রূপে বিভিন্ন ধারায়।তেমনই আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, সুদর্শন স্যান্ড আর্ট ইনস্টিটিউটের ছাত্রীরা প্রকৃতির আরেক রূপ নারীকে বিশেষ করে চিহ্নিত করতে পুরী সৈকতে একটি বিশাল বালি শিল্প তৈরি করেছেন ।মোট আটটি মেয়ে প্রায় আট টন বালি ব্যবহার করে ২০ ফুট চওড়া এবং 8 ফুট উচ্চতার বালি শিল্পটি তৈরি করেছে। বালি শিল্পের মাধ্যমে তারা বিশ্বের প্রত্যেক নারীকে দিবসটি উদযাপনে উৎসাহিত করেছেন।১৯১১ সাল থেকে নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জনকে স্বীকৃতি দিতে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। ইভেন্টটি নারীদের অধিকার অর্জনের জন্য উদযাপন করে, এবং নারীর সমতা সম্পর্কে সচেতনতা বাড়ায়।

 

About Post Author