Home » আদালতের তোপের মুখে বিশ্বভারতীর উপাচার্য

আদালতের তোপের মুখে বিশ্বভারতীর উপাচার্য

সময় কলকাতা ডেস্ক:  ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে । পাশাপাশি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বন্ধ ছাত্রাবাসের তালা ভাঙার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ফলে যে দাবি নিয়ে বিশ্বভারতীর পড়ুয়ারা লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন তাতে আন্দোলনকারীদেরই নৈতিক জয় হয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।ছাত্রাবাসের ঘর খোলার সময় উপস্থিত থাকবেন বিশ্বভারতীর প্রশাসক কমিটির সদস্যরা। পাশাপাশি থাকবেন পড়ুয়াদের দুই প্রতিনিধি এবং দু’জন কনস্টেবল। পরীক্ষার তারিখ অনুযায়ী যে সব পড়ুয়ার আগে পরীক্ষা রয়েছে তাঁদের আগে ঘর বরাদ্দ করতে হবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ।

প্রসঙ্গত, করোনা আতঙ্ক কাটিয়ে বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের পঠন পাঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু ছাত্রাবাস না খোলায় বিপাকে পড়েছেন ভিন জেলা বা রাজ্য থেকে বিশ্বভারতীতে পড়তে আসা পড়ুয়ারা। তাই অবিলম্বে ছাত্রাীবাস খোলার দাবিতে আন্দোলনে সামিল হয় পড়ুয়াদের একাংশ। ছাত্রছাত্রীরা তাঁদের আটকে রেখে বিশ্ব বিদ্যালয়ের কাজে বাধা দিচ্ছে বলে আদালতের দ্বারস্থ হয় কর্তৃপক্ষ। তার পরিপ্রেক্ষিতেই এদিন উপাচার্যকে উদ্দেশ্য করে বিচারপতি রাজশেখর মান্থার বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক জন প্রশাসকও। সব সমস্যাতেই হাত পা ছুঁড়ে কাঁদলে হবে না।’’বিশ্বভারতীর বন্ধ ছাত্রাবাস খুলে হস্টেল সচল করতে হবে।

আগেই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল আদালত। মঙ্গলবার সেই রিপোর্ট জমা দিয়ে ভার্চুয়াল মাধ্যমে এজলাসে হাজির হয়েছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তিনি আদালতকে জানান, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও বহিরাগত নেই। পরিচয়পত্র যাচাই করে পড়ুয়াদেরই কেবল ঢুকতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনও বিশৃঙ্খলা নেই।

 

About Post Author