সময় কলকাতা ডেস্কঃ সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হতেই আত্মঘাতী বয়স সতেরোর মহিমা খাতুন নামে এক পরীক্ষার্থী । বীরভূমের পাইকর থানার উত্তর রামচন্দ্রপুর গ্রামের ঘটনা। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মাধ্যমিকের প্রথম দিনে ছিল বাংলা পরীক্ষা।সেই পরীক্ষা আশানুরূপ না হয় নি। তাই বাড়ি ফিরে রাতে নিজের ঘরেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই পরীক্ষার্থী।মহিমা নিম্ন মধ্যবর্তী পরিবারের মেয়ে হলেও পড়াশোনার প্রতি তাঁর খুব আগ্রহ ছিল।গত কয়েকদিন ধরেই জোরকদমে পরীক্ষার প্রস্তুতি নিলেও প্রথম দিন তার বাংলা পরীক্ষা ভালো না হওয়ায় মানসিক ভাবে ভেঙ্গে পড়ে সে।পরীক্ষা দিয়ে আসার পরই পরিবারকে সেকথা জানিয়েছিল মহিমা।

অন্য দিনের মতো সোমবার রাতেও খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে যায় মহিমা। মঙ্গলবার সকালে সে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকেরা ডাকাডাকি শুরু করেন।এরপর তাঁর কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় পরিবারের।তারপর ঘরের দরজা ভাঙতেই দেখে তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।স্থানীয়দের তরফে খবর যায় পাইকর থানায়।খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।ইতিমধ্যেই পুলিশ ওই দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে