Home » আজ বানান অভিনব ছোলার ডালের হালুয়া

আজ বানান অভিনব ছোলার ডালের হালুয়া

সময় কলকাতা ডেস্ক : এতদিন তো সুজির হালুয়া, গাজরের হালুয়া খেয়েছেন। এবার বানান ছোলার ডালের হালুয়া।

ছোলার ডালের হালুয়া তৈরির উপকরণ :-

• ১ কাপ ছোলার ডাল
• ১ কাপ চিনি
• ২ কাপ দুধ
• ১/৪ কাপ ঘি
• ২ কাপ জল
• ১/২ কাপ গুড়ো দুধ
• ৩টে এলাচ
• ১০-১২টা করে কাজু , কিসমিস

পদ্ধতি :-

• ছোলার ডাল চার ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে নিতে হবে, এবার সিদ্ধ ডাল বেটে নিতে হবে।

• কড়াতে ঘি দিয়ে তাতে এলাচ দিয়ে এবার দুধ দিয়ে দিতে হবে।এবারে বাটা ডাল দিয়ে দিতে হবে, চিনি দিয়ে ধিমে আঁচে রান্না করতে হবে।

• হালুয়া এক ভাবে নাড়তে হবে, গুড়ো দুধ দিয়ে নাড়তে হবে, কড়া থেকে হালুয়া ছেড়ে এলে নামিয়ে নিতে হবে।

• কড়া থেকে হালুয়া ছেড়ে গেলে হালুয়া তৈরি, গরম গরম পরিবেশন করুন কাজু ও কিসমিস দিয়ে, তবে দেখতে সুন্দর লাগার জন্য সেপ দিতে পারেন।

About Post Author