Home » খাবার জল নিয়ে রাজনীতি করা উচিত নয়: গজেন্দ্র সিং সিখাওয়াত

খাবার জল নিয়ে রাজনীতি করা উচিত নয়: গজেন্দ্র সিং সিখাওয়াত

সময় কলকাতা ডেস্ক: জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন(গ্রামীন) নিয়ে পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যের প্রতিনিধিদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। নিউটাউন কনভেনশন সেন্টারে হয় সেমিনার।উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং সিখাওয়াত সহ কেন্দ্রীয় জল শক্তি দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা। অনেক রাজ্য সঠিক ভাবে কাজ করতে পারছে না। তাই প্রতিটা রাজ্যে গিয়ে এর কারণ অনুসন্ধান করা এই কনফারেন্সের মূল লক্ষ্য।

বিহার ৯১% সম্পূর্ন করতে পেরেছে, পশ্চিমবঙ্গে ১কোটি ৭৭ লক্ষ গ্রামীণ বাড়ি রয়েছে। ২.১৫ লক্ষ বাড়িতে জল পৌঁছত। দেশ যখন ৩০% গতি বাড়িয়েছে সেখানে পশ্চিমবঙ্গে ১৯% বাড়াতে পেরেছে। ৩৩ লক্ষ ৩৭ হাজার বাড়িতে জল পৌঁছেছে। ৪% থেকে ৪৪% করেছে ওড়িশা, ঝাড়খণ্ড ছত্তিশগড় ৬-৭% থেকে ১৯-২০% করেছে। ৬টি রাজ্য মোট ২১হাজার ৬২২ কোটি টাকার মধ্যে ২ হাজার ৬৯৩ কোটি টাকা খরচ হয়েছে। পশ্চিমবঙ্গের জন্যে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ হলেও মাত্র ১ হাজার ২০ কোটি টাকা খরচ করতে পেরেছে।।

কিছু রাজ্য প্রকল্পের নাম বদলের চেষ্টা করছে। নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো রাজ্য সরকার নাম বদলের চেষ্টা করে তাহলে কেন্দ্র সরকার প্রকল্পে সাহায্য করবে না। ৬টি রাজ্যের জন্যে চলতি বছরে জল জীবন মিশনে ১৩ হাজার ১০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশে ২ হাজারের বেশি জলের কোয়ালিটি বজায় রাখার জন্যে ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। রাজ্যগুলোকে অনুরোধ করা হয়েছে জেলা স্তরে ল্যাব তৈরি করতে।

এদিন তিনি বলেন, “খাবার জল নিয়ে রাজনীতি করা উচিত নয়। পশ্চিমবঙ্গ যেদিন কেন্দ্রের পরিমাণ থেকে এগিয়ে এই প্রকল্পকে পথ দেখাবে সেদিন আমি মঞ্চে দাড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের বাহবা করব।”

ভারত সরকারের জল সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী প্রহ্লাদ রাই প্যাটেল এই সরকারি অনুষ্ঠানে যোগ দেন। তারপর সেখান থেকে ভারতীয় জনতা পার্টির রাজ্য দপ্তরে যান। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জল জীবন মিশন মোদি সরকারের একটি স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে তারা বদ্ধপরিকর।

About Post Author