Home » লম্বা ও মজবুত চুল পেতে খান এই ৫ টি খাবার

লম্বা ও মজবুত চুল পেতে খান এই ৫ টি খাবার

সময় কলকাতা ডেস্কঃ চুল হল বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। তাই মেয়েরা কমবেশি সবাই লম্বা চুলই পছন্দ করে। কারণ এমন চুলেই স্টাইল করে মজা। এই স্টাইলের উপর ভর করেই সামনে থাকা মানুষটিও তাকিয়ে থাকবে আপনার দিকে। লম্বা চুল পেতে চাইলে চুলের যত্ন নেওয়ার পাশাপাশি আপনাকে খাবারেও আনতে হবে পরিবর্তন। তবেই ভালো থাকবে চুল। তাই লম্বা এবং মজবুত চুল পেতে আপনার খাদ্য তালিকায় রাখুন এই ৫ টি খাবার

ডিম


ঘন ও লম্বা চুল পেতে খাদ্য তালিকায় যুক্ত করুন ডিম।ডিমে রয়েছে ভালো পরিমাণে প্রোটিন।এই প্রোটিন চুলকে লম্বা করতে সাহায্য করে।এছাড়াও ডিমে থাকা ভিটামিন ও খনিজ চুলকে মজবুত করে।

পালং শাক


চুলের স্বাস্থ্য ভালো করার কাজে পালং শাক খুবই উপকার।এই শাকে থাকা আ্যন্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারে।এমনকি চুলের দৈর্ঘ্যও বাড়ে।

পিনাট বাটার


পিনাট বাটার খেলে শরীরে বেশি পরিমাণে প্রোটিনের সঞ্চার হয়।এই প্রোটিন চুলের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে।এর মধ্যে থাকা বায়োটিন ও ভিটামিন চুলের জন্য খুব ভালো কাজ করে।

ড্রাই ফ্রুটস


ড্রাই ফ্রুটস এ রয়েছে ভালো পরিমাণে ফ্যাটি আ্যসিড।এই ফ্যাটি আ্যসিড আপনার চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে।এমনকি চুল পড়া কমাতেও ড্রাই ফ্রুটস খুবই উপকারী।

কমলালেবু


চুল পড়ার থেকে মুক্তি পেতে কমলালেবু খান।কমলালেবুর মধ্যে থাকা সাইট্রিক আ্যসিড চুল পড়া কমাতে সাহায্য করে।

About Post Author