Home » হোলিতে ছাড় কোভিড বিধিনিষেধে

হোলিতে ছাড় কোভিড বিধিনিষেধে

সময় কলকাতা ডেস্ক: কোভিডকে পেছনে ফেলে হোলির উৎসব উদযাপনের মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে রাজ্য। প্রায় দু বছর সার্বিকভাবে পালিত হয় নি কোনও উৎসব। ‘হোলিকা দহন’ উপলক্ষ্যে পূর্বে জারী  কোভিড বিধিনিষেধে ছাড় মিলছে ১৭ মার্চের জন্য ।এতদিন বলবৎ থাকা নৈশ কার্ফু প্রত্যাহার করা হয়েছে ১৭ ই মার্চে। নবান্ন থেকে জারী বিজ্ঞপ্তি অনুযায়ী, সতেরো তারিখ রাত ১২ টা থেকে ভোর ৫ টা অব্দি ছাড় দেওয়া হচ্ছে নৈশ কার্ফুতে। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসার পরে সাময়িক হলেও প্রথমবারের মত তুলে নেওয়া হল নৈশ কার্ফু।

 

কোভিড বিধি নিষেধ একে একে প্রত্যাহার করা হলেও গত ২৮ শে ফেব্রুয়ারী থেকে ১৫ই মার্চ পর্যন্ত বলবৎ ছিল নৈশ কার্ফু। ১৫ তারিখের সময়সীমা শেষ হওয়ার পাঁচ দিন আগেই আগেই রাজ্য সরকার জানিয়ে দিল কোভিড ১৯-এর মহামারী সংক্রান্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের নিয়মে ছাড় দেওয়া হচ্ছে। ঐ দিন রাত জেগে অনেকে হোলির উৎসব পালন করে থাকেন।সূত্রের খবর,উৎসব উদযাপনকারীদের কথা মাথায় রেখেই নৈশ কার্ফু প্রত্যাহার করা হল ।

উল্লেখ্য, রাজ্যে কোভিড এখন অনেকটাই নিয়ন্ত্রণে।রাজ্য স্বাস্থ্য দপ্তর সুত্রে,বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা নেমে এসেছে ৯৮ এ। কেন্দ্রীয় সরকারও সমস্ত বিধিনিষেধ তোলার বিষয়ে রাজ্যকে সবুজ সংকেত দিয়েছে। ধীরে ধীরে সার্বিকভাবে স্বাভাবিক জীবনে ফেরা,উৎসব উদযাপনের ইঙ্গিতবাহী বার্তা নবান্নের এদিনের বিজ্ঞপ্তিতে।

About Post Author