Home » মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী

মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী

Oplus_131072

দীপ সেন,সময় কলকাতা, ২৫ জুলাই : শুক্রবার শিয়ালদায় শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে  ছাত্র আন্দোলনে শরিক হয়েছিল সে। বলাই বাহুল্য  এই আন্দোলন পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয়। এই আন্দোলনে সে ছিল একজন সক্রিয় সমর্থক । এখানে থেমে থাকে নি সে। আগুন দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দাউ দাউ করে পোড়ায়। সেই আগুন থেকেই সিগারেটে অগ্নি সংযোগ করে সে। অতঃপর গর্ব- সহকারে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ছবিতে দেখা গিয়েছে, মুখে সিগারেট নিয়ে, পুড়তে থাকা প্রধানমন্ত্রীর ছবি থেকে সিগারেটে ধরাচ্ছে অভিযুক্ত। আগুনে প্রধানমন্ত্রীর কাগজের প্রতিকৃতি পুড়িয়ে দিচ্ছে অভিযুক্ত যুবক । অভিযোগ দায়ের হতেই গ্রেফতার ছাত্র আন্দোলনকারী সৌমিক চ্যাটার্জী। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসাতের বাদুতে।

বিজেপির তরফে বারাসাত থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।এই অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ সৌমিক চ্যাটার্জিকে গ্রেফতার করেছে। শনিবার বারাসাতে আদালতে তোলা হয় তাকে । সৌমিক চ্যাটার্জীর বাবা জানিয়েছেন, ছেলে অন্যায় করেছে তাই আইন-অনুযায়ী যা শাস্তি হয় তাই মাথা পেতে নিতে হবে। এদিন তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখায় এবং অভিযুক্ত সৌমিককে করজোড়ে ক্ষমা চাইতে দেখা যায়।

About Post Author