Home » ছন্দে ফিরছে ভারতীয় রেল, ফিরছে জানলার পর্দা, সুতির চাদর, ব্যবহার যোগ্য হবে তো ?

ছন্দে ফিরছে ভারতীয় রেল, ফিরছে জানলার পর্দা, সুতির চাদর, ব্যবহার যোগ্য হবে তো ?

সময় কলকাতা ডেস্ক: করোনার তৃতীয় ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে ভারতীয় রেল। আবার রেলের সংরক্ষিত প্রথম ও বাতানুকুল কোচে ফিরছে জানলার পর্দা থেকে শুরু করে সুতির চাদর ও বালিশ পরিষেবা। করোনা সংক্রমন রুখতে যাত্রীদের জানলার পর্দা ও সুতির চাদর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল রেল কত্তৃপক্ষ । বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিল রেল। রেলওয়ে বোর্ডের ডিরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিং আধিকারিক ভিপুল সিঙ্ঘল রেলের সমস্ত জোনাল ম্যানেজারদের উদেশ্যে নোটিশ জারি করে বার্তা পাঠান।সেই বার্তায় পর্দা ,চাদর পরিষেবা পুনরায় ফিরিয়ে আনার নির্দেশ দেন তিনি।   মার্কেটিংয়ের আধিকারিক ভিপুল সিঙ্ঘল রেলের সমস্ত জোনাল ম্যানেজারদের উদ্দেশ্যে চিঠি দিয়ে বলেন ৫ই ও ১০ই মে নির্দেশিকা অনুযায়ী দূরপাল্লার যাত্রীদের ট্রেনের বগির জানলার পর্দা ও সুতির চাদর সহ বালিশ পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল। এবার থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় এই পরিষেবা ভারতীয় রেলের সব ক্ষেত্রেই চালু হতে চলেছে। এই ব্যবস্থা অবিলম্বে চালু করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে হবে বলেই ওই চিঠিতে নির্দেশ দেন তিনি। রেলের সব জোনাল ম্যানেজারদের এই নির্দেশাবলী ইতিমধ্যেই চিঠির আকারে পাঠিয়ে দিয়েছে ভারতীয় রেল দফতর।

About Post Author