সময় কলকাতা ডেস্ক : বোমকেশ বক্সিকে নিয়ে নতুন ছবির কথা আগেই ঘোষনা করেছেন পরিচালক অরিন্দম শীল। এবার তারই পরিচালনায় আসতে চলেছে ‘ইস্কাবনের বিবি’। আর এই ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন গুনগুন ওরফে তৃণা।
অরিন্দম শীল পরিচালিত এই থ্রিলার ছবির উপর ভর করে বড় পর্দায় আত্মপ্রকাশ তৃনার।ছবিতে কোনো এক হাসপাতালের প্রকৃত দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক।কিন্তু কোথায় গিয়ে এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পরেন তৃনা ও অরুনিমা। ছবিতে তৃনার পাশাপাশি অভিনয় করছেন অরুনিমা বন্দোপাধ্যায়।
পীযূষ ঝাঁ-র ‘সিম্পল গার্ল’ গল্পের থেকে অনুপ্রাণিত হয়ে অরিন্দম শীলের পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেতে চলছে ইস্কা বনের বিবি। ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন বিক্রম ঘোষ।এছাড়াও ছবিতে অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু, পৌলমী দাস। টিআরপি নিরিখে এগিয়ে থাকা খড়কুটোর মতন সিরিয়ালে ভালো অভিনয় করলেও। বড় পর্দায় দর্শকদের কতটা আনন্দ দিতে পারেন তৃনা।সেটাই এখন দেখার ।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?