সময় কলকাতা ডেস্কঃ ঠিক এক বছর আগে সাত পাকে বাঁধা পরেছিলেন অভিনেত্রী শ্বেতা আগরওয়াল এবং আদিত্য নারায়ণ। বছর না ঘুরতেই একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন আদিত্যের স্ত্রী শ্বেতা আগরওয়াল। তবে সন্তান জন্মগ্রহণ করেছে বেশ কয়েকদিন আগেই। এই খবরটা গোপন রেখেছিলেন আদিত্য নারায়ণ।গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেন তাদের কন্যা। কন্যা সন্তানের বাবা হতে পারায় অবশেষে সেই আনন্দ সবার সাথে ভাগ করে নেন আদিত্য।
২০২০ সালে ডিসেম্বর মাসে বিয়ে করেন শ্বেতা এবং আদিত্য। তবে বিয়ের পর সন্তান প্ল্যানিং নিয়ে খুব বেশি সময় নেননি এই তারকা দম্পতি। তবে বাবা হওয়ার পর স্ত্রীর প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে বলে জানান তিনি। আদিত্য জানান, একজন নারীরই এতটা সহ্য শক্তি থাকে সন্তান জন্ম দেওয়ার। একজন মেয়ে যখন মা হয় তখন তাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, সেটা মোটেই সহজ নয়।

উদিত পুত্র আরও জানান,”অনেকই বলেছিল আমার ছেলে হবে। কিন্তু আমি মনে মনে চেয়েছিলাম আমার যেন মেয়ে হয়। কারণ মেয়েরা বাবার অনেক কাছের হয়। আমি খুব খুশি আমার ঘরে লক্ষী এসেছে।” আদিত্যের পাশাপাশি তাঁর বাবা উদিত নারায়ণও খুব খুশি নাতনিকে পেয়ে। আপাতত পরিবারের সবার কাছে তাদের মেয়ে মধ্যমনি হয়ে রয়েছে।
প্রসঙ্গত, কন্যা সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই আদিত্য মনে করছেন তাঁর মেয়ের সংগীতের সফর শুরু হয়ে গেছে। কেননা তাঁর মেয়ের ডি এন এ তে মিউজিক রয়েছে। আপাতত সদ্যজাত মেয়ের জন্য জমিয়ে গান গাইতে ব্যস্ত আদিত্য।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?