সময় কলকাতা ডেস্ক : হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সুস্থ থাকলেও ভোকাল কর্ডে অস্ত্রোপচার হওয়ায় দশদিন কথা বলা বারণ কামারহাটির বিধায়কের। বিশেষ পদ্ধতিতে খাওয়ানো হবে তরল খাবার।
শুক্রবার দুপুরে এসএসকেএম থেকে ব্যান্ডেজ বাঁধা মুখ নিয়ে ছাড়া পান মদন মিত্র। এদিন হাসপাতালের বাইরে থাকা অনুরাগীদের কাগজে লিখে বার্তা দিলেন তিনি।
প্রসঙ্গত, গতবছর থেকেই গলায় সমস্যা অনুভব করেছিলেন তৃণমূল নেতা। ডাক্তারও দেখান। তারা মদন মিত্রকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই মত এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ১০৩ নম্বর কেবিনে ভর্তি হন কামারহাটির বিধায়ক। তাঁর চিকিৎসার জন্য ইএনটি স্পেশ্য়ালিস্ট চিকিৎসক অরুণাভ সেনগুপ্তর নেতৃত্বে তৈরি হয় আট সদস্যের মেডিক্যাল বোর্ড। গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বের হওয়ায় চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মেডিক্যাল বোর্ডে ছিলেন ইএনটি বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত,ডি ঘোষ, চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ সোমনাথ কুণ্ডু, মেডিসিনের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির সরোজ মণ্ডল ও এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী। এছাড়া ছিলেন অ্যানাস্থেসিওলজির এ লাহা এবং দেবব্রত দাস। সেই মত বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার হয় মদন মিত্রের। আর আজ দুপুরে বাড়ি ফিরলেন তিনি।
তবে শারীরিকভাবে সুস্থ থাকায় শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়েছে মদন মিত্রকে। কিন্তু আগামী ১০ দিন একেবারেই কথা বলতে পারবেন না তিনি।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা