সময় কলকাতা ডেস্কঃ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল বাঁশ ও কাঠ মজুত করে রাখা একটি বাড়ি। হাওড়া শিবপুর থানার অন্তর্গত মনসাতলা এলাকায় ঘটনাটি ঘটে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে হঠাৎই আগুন লাগে দ্বিতীয় হুগলি সেতুর নীচে অস্থায়ীভাবে অবস্থানকারী একটি ঘরে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঠাকুর বানানোর জন্য ওই ঘরে জমা করে রাখা প্রচুর পরিমাণে বাঁশ-কাঠ ও বহু পরিমাণে রাখা অন্যান্য জিনিস। সেই সময়ই স্থানীয় এক বাসিন্দার চোখে পরায় তিনি আশে পাশের লোকজনকে চিৎকার করে জানান। এরপর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।স্ থানীয়দের তরফে খবর দেওয়া হয় দমকলে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় শিবপুর থানার পুলিশ সহ দমকলের দুটি ইঞ্জিন। অবশেষে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় চল্লিশ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। গত কয়েক মাস আগেই নবান্নর কাছে একটি সরকারি অফিসে আগুন লেগেছিল।এদিন আবার এখানে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিন ভোর রাতে কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। কেউ বিড়ি সিগারেট খেয়ে এখানে ফেলায় এই আগুন লেগেছে বলে দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান। তবে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, কয়েকদিন আগেই এই সেতুর নীচে এক ব্যক্তি ঘর করার জন্য আসে। তাকে ঘর করতে বারণ করায় সে হুমকি দেয় আগুন লাগিয়ে দেবে। সম্ভবত ওই ব্যক্তিই এই আগুনের ঘটনাটি ঘটিয়েছে এমনটাই তিনি জানান।
শিবপুর থানার পুলিশের মাধ্যমে জানা যায় দ্বিতীয় হুগলি সেতুর নীচে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের খুব কাছেই এর আগেও একইভাবে ঠাকুর নির্মাণ করার বাঁশ,কাঠ ও খড়েতে আগুন লেগেছিল।সেসময় স্থানীয়দের সতর্ক করা হয়েছিল যাতে সেতুর নীচে অস্থায়ী ভাবে এমন কিছু জমা করে না রাখা হয়।তারপরেও কি করে সেতুর নীচে ওই ঘরের মধ্যে জমা করে রাখা হয়েছিল বাঁশ,কাঠ, এবং খড় সেই নিয়েই প্রশ্ন তুলছেন প্রশাসন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী