Home »  জিভে জল আনা চাইনিজ আচারি ডিম

 জিভে জল আনা চাইনিজ আচারি ডিম

সময় কলকাতা ডেস্ক : ডিম দিয়ে বানান ভিন্ন স্বাদের জিভে জল আনা চাইনিজ আচারি ডিম। আর মন ভরে উপভোগ করুন ডিমের এই অনবদ্য স্বাদ।

চাইনিজ আচারি ডিম তৈরির উপকরণ

• ডিম ১০ টি
• বেগুন ১ টি
• পিঁয়াজ কুচি আধা কাপ (বেরেস্তা করে নিতে হবে)
• তেল ২ টে চামচ
• তেজপাতা
• দারচিনি ১ পিস করে
• এলাচ ৩ পিস
• পিঁয়াজ বাটা ২ টে চামচ
• রসুন বাটা ১ চা চামচ
• আদা বাটা ২ চা চামচ
• জিরা গুরা ১ চা চামচ
• হলুদ গুরা ১ চা চামচ
• মরিচ গুরা ১ স্বাদ মতো
• গরম মশলা গুরা আধা চা চামচ
• কাঁচালঙ্কা ফালি করে কাটা ৫/৬ টি
• ধনে পাতা পরিমান মতো
• আম বা জলপাই এর আচার ২ টে চামচ
• জল এক থেকে দের কাপ
• লবন ১ চা চামচ বা স্বাদ মতো
• চিনি ১ চা চামচ

পদ্ধতি

ফুটন্ত জলে ডিম দিয়ে ঢেকে ঘড়ি ধরে ৫ মিনিট সিদ্ধ করে সরাসরি বরফ শীতল জলে ১০ মিনিট ডুবিয়ে এরপর ছিলে নিবেন। এতে কুসুমটা নরম থাকবে।বেগুনের গায়ে হালকা করে তেল মেখে পুরিয়ে চামড়া ছিলে হাফ কাপ জল সহ কচলে নিন।

হাঁড়িতে তেল দিয়ে কাটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তুলে রাখুন এবং এরপর তাতে গরম মশলার ফোড়ন দিয়ে বাটা ও গুরা মশলা গিয়ে সামান্য জল দিয়ে ৪/৫ মিনিট মাঝারি আঁচে কষিয়ে নিন। এবার বেগুন পোড়া পেস্টটি দিয়ে আরও ২ মিনিট কষিয়ে বেরেস্তা , ১ কাপ জল , লবন, চিনি ও কাঁচালঙ্কা দিয়ে ঢেকে দিন।

আচারটা আধা কাপ জল দিয়ে কচলে পেস্ট বানিয়ে রাখুন। ৫/৬ মিনিট পর সিদ্ধ ডিম ও আচারের পেস্টটা দিয়ে নেড়েচেড়ে ঢেকে ২ মিনিট অল্প আঁচে রান্না করুন।
এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন ও গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

About Post Author