Home » সন্ধ্যার জলখাবারে থাকুক স্লাইস বাটার চিকেন রোল

সন্ধ্যার জলখাবারে থাকুক স্লাইস বাটার চিকেন রোল

সময় কলকাতা ডেস্ক : সকালে বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা বাচ্চারা স্কুল থেকে ফেরার পরে সন্ধ্যার জলখাবার হোক, ঠিক কি দিলে বাচ্চারা খুশি হবে তা নিয়ে মায়েদের চিন্তার শেষ নেই। তাই এবার বাচ্চাদের মনের মতো বানিয়ে ফেলুন স্লাইস বাটার চিকেন রোল।

স্লাইস বাটার চিকেন রোল তৈরির উপকরণ

• মাংস ২৫০ গ্রাম,
• রুটি ৫টি,
• আদা রসুন বাটা দুই চা চামচ,
• জিরা গুরো এক চা চামচ,
• পিঁয়াজ মিহি কুচি এক টেবিল চামচ,
• টক দই আধ কাপ,
• ধনেপাতা কুচি চারটি,
• কাবাব মশলা এক চা চামচ,
• গোলমরিচ গুরো আধা চা চামচ,
• মাখন এক টেবিল চামচ,
• তেল তিন টেবিল চামচ,
• শসা কিউব করে কাটা একটি,
• টমেটো কিউব করে কাটা একটি,
• গাজর কিউব করে কাটা একটি,
• লবণ স্বাদমতো।

পদ্ধতি

মাংস ধুয়ে পাতলা করে স্লাইস করে নিন। একটি পাত্রে স্লাইস করা মাংস টক দই, কাবাব মশলা, জিরা, গোলমরিচ গুরো , আদা রসুন, লবণ মেখে দশ মিনিট মেরিনেড করে রাখুন।

এবার প্যান বসিয়ে তেল দিন। তেল গরম হলে মেরিনেট করা মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ দশ মিনিট ভাজা ভাজা করে রান্না করে শসা-টমেটো, পিঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে নামিয়ে রাখুন।

এবার রুটির মধ্যে মাখন মেখে ভাজা মাংসের পুর ভরে গোল গোল রোল বানিয়ে সুন্দর করে পরিবেশন করুন।

About Post Author