Home » শিশুর গায়ে গরম জল ছুঁড়ল প্রতিবেশী, কিন্তু কেন?

শিশুর গায়ে গরম জল ছুঁড়ল প্রতিবেশী, কিন্তু কেন?

সময় কলকাতা ডেস্কঃ শিশুর গায়ে গরম জল ছুঁড়ে মারার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে।এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর নিরঞ্জন সেন পল্লীতে।স্থানীয়দের তৎপরতায় আক্রান্ত শিশুটিকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার দুপুরে বাড়ির কুয়োতলায় খেলা করছিল সাড়ে চার বছরের একটি শিশু।অভিযোগ,সেই সময় আচমকাই প্রতিবেশী যুবক বিপ্লব দত্ত তাঁর বাড়ির ছাদ থেকে গরম জল ছুঁড়ে মারে শিশুটির গায়ে।এরপর শিশুটির মা টুম্পা সরকার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত বিপ্লব দত্তের মা তাঁকে বাঁশ দিয়ে মারধরও করেন।এই ঘটনা স্থানীয়রা দেখতে পাওয়ার পরেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
স্থানীয়দের  কাছে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

প্রসঙ্গত, মাস তিনেক আগেও আক্রান্ত ওই শিশুর মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল অভিযুক্ত যুবক বিপ্লব দত্ত। এলাকাবাসীরা তাঁকে সতর্ক করলেও কোনো সুরাহা মেলেনি।এদিন আবারও ওই শিশুটির গায়ে গরম জল ছুঁড়ে মারলে ক্ষিপ্ত হয়ে যান তাঁরা।পুলিশের কাছে অভিযুক্ত ওই যুবকের কঠোর শাস্তির আবেদন জানায় স্থানীয়রা।তবে কি কারণে অভিযুক্ত ওই প্রতিবেশী বারংবার এমন কাণ্ড ঘটাচ্ছেন তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ।

About Post Author